পশুর নদে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মাঝি

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

পশুর নদে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মাঝি

বাগেরহাটের মোংলা উপজেলার পশুর নদে বাজার ঘাটসংলগ্ন এলাকায় ট্রলার থেকে পড়ে এক মাঝি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মো. হোসেন আলী (৪০) খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নদীপথে ট্রলার চলাচলের সময় হঠাৎ তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নদীর তীব্র স্রোত ও পানির গভীরতার কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তার পরও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন