চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাঠবোঝায় লাটাহাম্বারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামের রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের মোজাহার আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে আব্দুল লতিফ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে রোয়াকালি গ্রামের রেলগেটের কাছে পৌঁছালে কাঠবোঝায় অবৈধ যান লাটাহাম্বারের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

