ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ মে) এ উপলক্ষে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোকর‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিত্তিপ্রস্তরে পুষ্পাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে জিয়া পরিষদ, ইউট্যাব, বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পাঞ্জলি শেষে বেলা সাড়ে ১১টার দিকে গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। একইসঙ্গে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি এবং জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ‘১৯৭৬ সালের ১ ডিসেম্বর শহীদ জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এ কারণেই তার শাহাদাতবার্ষিকীতে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "জিয়াউর রহমান জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন। তিনি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক মুক্তির জন্যও কাজ করেছেন। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে তিনি আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় চেয়েছিলেন। আমরা চেষ্টা করছি তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন