বালু উত্তোলনের সময় বাল্কহেড জব্দ, দুইজনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

বালু উত্তোলনের সময় বাল্কহেড জব্দ, দুইজনের কারাদণ্ড

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাপারচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল ৬টা ৪০মিনিটে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর একটি টহল দল অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করে। পরে বাল্কহেডটি বিজিবির পল্টন ঘাট এলাকায় নিয়ে আসা হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন ঘটনাস্থলে আসেন। তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত উপজেলার দরগাহপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. নজরুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের জিল্লুর গাজীর ছেলে মো. আক্তারুল জামান (৩০) কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব বলেন, সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...