মহেশপুরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে নিয়মিত টহল পরিচালনাকালে সামন্তা বিওপির দায়িত্বরত এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম।
তিনি জানান, উপজেলা কাজীরবেড় ইউনিয়নের সামন্তা বিওপির অধীন রুলি গ্রামের নিমতলার মোড় এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে আটক করা হয়। ওই ব্যক্তি কুচবিহার জেলার কোতোয়ালী থানার হাজড়াপাড়া গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

