আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম

এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন
ছবি: আমার দেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ‘ভেড়ামারা-মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি । আমরা এই দিনটার জন্য ১৭ বছর আন্দোলন করেছি। আওয়ামী ফ্যাসিট সরকারের কারণে বিগত ১৫–১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার বাংলাদেশের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।’

জনগণ পরিষ্কারভাবে বলছে, ধানের শীষকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন।

বিজ্ঞাপন

আগামী ১২ তারিখের নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির উদ্যোগে রোববার বিকেলে সরকারি মডেল হাইস্কুল মাঠে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর ধানের শীষ প্রতীকে বিশাল নির্বাচনি সমাবেশে এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর (গ্রুপের মহাসচিব ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির জাতীয় নিবাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে বিএনপির অন্যতম নেতা ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সামসুজ্জামান খান (অব.), প্রফেসর ড. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী।

উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তি যোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, বিএনপির নেতা বিজলী মালিথা, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন