আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেসবু‌কে পোস্ট: জেলা প্রশাসকের থানায় জি‌ডি

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ফেসবু‌কে পোস্ট: জেলা প্রশাসকের থানায় জি‌ডি
ছবি: আমার দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় জিডি করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সোমবার ৩০ মার্চ রাতে জেলা প্রশাস‌কের এই জি‌ডির ঘটনা‌টি জেলার গণমাধ্যমকর্মী‌দের ম‌ধ্যে জানাজা‌নি হ‌য়ে যায়। ঝিনাইদহ থানায় লি‌পিবদ্ধ করা জি‌ডির নম্বর ১৬৮০।

​জিডি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে অবস্থানকালে ফেসবু‌কে দেখতে পান ‘লিও সাইফার’ নামক একটি আইডি থেকে তাঁর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত একটি পোস্ট করা হয়েছে। এরপর ২৭ মার্চ রাতে ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামক অন্য একটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হয়।

বিজ্ঞাপন

​অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে ‘আব্দুল মান্নান স্বপন’ নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকেও জেলা প্রশাসককে উদ্দে‌শ্যে করে মানহানিকর পোস্ট করা হয়েছিল। জেলা প্রশাসক ধারণা কর‌ছেন, আব্দুল মান্নান স্বপন নামীয় ওই ব্যক্তিই অজ্ঞাতনামা আইডিগুলো ব্যবহার করে বা অন্যদের ইন্ধন দিয়ে এই অপপ্রচার চালাচ্ছেন।

​জিডিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, এ ধরনের ধারাবাহিক অপপ্রচারের ফলে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি স্বাভাবিক সরকারি দাপ্তরিক কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

​এদি‌কে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরে‌ফিন জানি‌য়ে‌ছেন, জেলা প্রশাসকের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযুক্ত আইডিগুলোর অবস্থান এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন