মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ৬

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ৬

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৪ জন নারী ও একজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দিনব্যাপী বিজিবির পৃথক অভিযানে তাদেরকে করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটক পুরুষের নাম নূর ইসলাম। নড়াইলের কালিয়া উপজেলার বাবরা গ্রামের বাসিন্দা। পৃথক ঘটনায় শ্রীনাথপুর বিওপির অভিযানে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজন নারীকে আটক করে বিজিবি। এছাড়াও খোসালপুর বিওপির হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে টহল পরিচালনাকালে দুই নারী ও এক শিশুকে আটক করা হয়।

পৃথক ঘটনায় এদিন বিকাল সাড়ে ৪টার দিকে বাঘাডাংগা বিওপির নায়েক অখিল চন্দ্র হাজরার নেতৃত্বে দুইজনকে আটক করে বিজিবির টহল দল। আটক দুজনের মধ্যে একজন নারী ছিলেন। আটক পুরুষ বাংলাদেশিকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন