অপারেশন ডেভিল হান্ট, শালিখায় অস্ত্রসহ গ্রেফতার ১

অপারেশন ডেভিল হান্ট, শালিখায় অস্ত্রসহ গ্রেফতার ১

মাগুরা জেলার শালিখা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনাকালে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও দেশি অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকাল ১০টায় যৌথ বাহিনী এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

১২ ফেব্রুয়ারি ভোরে মাগুরার শালিখা থানার তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজীর পুত্র আল আমিন কাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি একনালা বন্দুক, ১৪টি ধারালো অস্ত্র, ৪টি ঢাল তার বাড়ি থেকে উদ্ধার করে যৌথ বাহিনী।

তার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা, ত্রাস সৃষ্টি, ভয়ভীতি ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন