কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতু ব্লকেড

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতু ব্লকেড

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) টোল প্লাজা অবরোধ কর্মসূচি দেড় ঘণ্টা পর শেষ হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সেতুর টোল প্লাজা আটকে দেয় আন্দোলনকারীরা ।

বিজ্ঞাপন

‘সচেতন ছাত্রজনতার ব্যানারে আন্দোলন হলেও সেখানে রূপসা উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে অংশ নিতে দেখা যায়।

এদিকে সেতুর টোল প্লাজা অবরোধের ফলে দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ শত শত যানবাহন আটকা পড়ে। বৃষ্টির মধ্যে ঘণ্টা ধরে আটকে থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীরা। অবরোধ চলাকালে রূপসা সেতুর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন