মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রিওন হোসেন (২২) মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে। এ ঘটনায় তার বন্ধু নাফিজ গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজণেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার জন্য বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কালীগঞ্জে গিয়েছিলেন রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন