নড়াইলে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে, বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নে উদ্দেশ্য মূলকভাবে বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্ট করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুর রহমান। নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথমবার নড়াইলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে বুধবার সকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুর রহমান এমপি আরো বলেন, বর্তমান সরকার মানুষের প্রত্যাশা অনুযায়ী এ দেশকে পরিবর্তনের মধ্য দিয়ে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সে লক্ষ্য দেশ পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।
এ জন্য তিনি, সরকারি কর্মকতাদের যার যার অবস্থান থেকে নিষ্ঠাও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি বিগত সরকারকে দেওয়া ব্যক্তিগত কোনো প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে বর্তমান সরকারকে ব্যর্থ বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কঠোর অবস্থান ব্যক্ত করেন দুর্নীতির বিরুদ্ধেও।
সভায় পরিবেশ ঘাতী পলিথিনের নানা ক্ষতিকর দিক তুলে ধরে প্রতিমন্ত্রী পলিথিন ব্যবহার বন্ধে সকলকে আন্তরিক উদ্যোগ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করেন।
মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণিপেশার মানুষের সম্পৃক্তত হওয়ার পরামর্শ দেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরও বিভাগের কর্মকর্তা, সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে গতরাতে শেখ ফরিদুল ইসলাম এমপি বিএনপির ও এর বিভিন্ন্ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় তিনি, নেতাকর্মীদের ব্যক্তিগত আবেগ অনুভূতি চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠতি করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মী দীর্ঘ রাজনৈনিক জীবনে নানা ঘাতপ্রতিঘাত চড়াইউৎরাইর মধ্যদিয়ে যেতে হয়েছে। দলের প্রতি অসীম ভালবাসার কারণে বিগত স্বৈরাচারের নানা জুলুম নির্যাতনেও দল থেকে তাদেও বিচ্যুতি ঘটেনি।
এ সময় তিনি জামায়াত এনসিপির দায়িত্ব জ্ঞানহীন নানা কার্যকলাপের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সমালোচনা করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দল ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো।
জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানে আলেকের সভাপতিত্বে সভা মধ্যরাত পর্যন্ত চলে। এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, দলের বিভক্তি নিরসনে নানা সুপারিশ তুলে ধরেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-2f44b4-720x405.webp)