ঝিনাইদহে তিন দফা দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে তিন দফা দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

এতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সে সময় বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখনও রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে মানুষ। তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খনন ও সংস্কারের দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন