আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা হবে: মিয়া গোলাম পরোয়ার

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা (খুলনা)

জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা হবে:  মিয়া গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভাটি অনুষ্ঠিত হয় ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনি প্রচার উপলক্ষে।

বিজ্ঞাপন

বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় জোটের খুলনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী।

অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশে দীর্ঘদিন ধরে অবিচার, দুর্নীতি ও বৈষম্য চলছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আল্লাহর বিধানভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের অধিকার নিশ্চিত করা হবে এবং সবার জন্য সমান বিচার প্রতিষ্ঠা করা হবে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাস্টার শফিকুল আলম, জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি অধ্যাপক মুফতি মাওলানা আবুল কাইয়ুম জোয়াদ্দার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রব, ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মাহবুবুল আলম মিলন, বটিয়াঘাটা জামায়াতে নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মো. আল আমীন গোলদার, বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুল হাই বিশ্বাস, বাইতুলমাল শাখার সেক্রেটারি মো. আব্দুল কাদের গাজীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী।

নেতৃবৃন্দ নির্বাচনি জনসভা সফল করতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...