মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

বাগেরহাট পৌরসভার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামাতো ভাই আলী আব্দুল্লাহ (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) দিবাগত শেষ রাতে বাসাবাটি এলাকায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আম্মার শেখ বাসাবাটি এরাকার তাসলিম মাহমুদের ছেলে। এছাড়া ঘাতক আলী আব্দুল্লাহ বাগেরহাট পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা তারেক হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এসময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে তার ফুফাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আম্মার গুরুত্বর আহত হন।

এসময় আম্মারের মা মাফুজা বেগমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে রাখেন। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার (ওসি) সামসুল আরেফিন বলেন, গভীর রাতে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ঘাতক আব্দুল্লাহকে আটক করা হয়। এছাড়া নিহত আম্মার শেখের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন