আব্বাসের পরিবারকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আর্থিক সহযোগিতা

আব্বাসের পরিবারকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আর্থিক সহযোগিতা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরি গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু আব্বাস আলীর পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে জেলা জামায়াতে ইসলামী।

গত রোববার সকালে মাছ রক্ষায় পুকুরের চারপাশের বেড়ায় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জেলা জামায়াতের আমির রুহুল আমিন অসহায় পরিবারটির খোজঁ-খবর নিতে তার বাড়িতে যান। এ সময় তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। পরে মৃত আব্বাস আলীর একমাত্র শিশু সন্তানকে কোলে নিয়ে পরিবারের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন