ঝিনাইদহে আপন ভাগ্নের হাতে বৃদ্ধ মামা খুন

ঝিনাইদহে আপন ভাগ্নের হাতে বৃদ্ধ মামা খুন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আকমল খাঁ (৭০) নামের এক বৃদ্ধ তারই আপন ভাগ্নের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খুলুমবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকমল খাঁ রাজবাড়ীর পাংশা উপজেলার কেয়া গ্রামের মৃত ইয়াসিন খাঁর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে মামা আকমল খাঁর সঙ্গে ভাগ্নে ইউনুস আলীর মায়ের পাওনা জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে আকমল খাঁ খুলুমবাড়িয়া বাজারে আসলে সেখানে ভাগ্নে ইউনুসের সঙ্গে দেখা হয়। এ সময় তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আকমলের গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ইউনুস।

এই ব্যাপারে শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনিগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন