বাগেরহাটে আবারো দুই দিনের অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে আবারো দুই দিনের অবস্থান কর্মসূচি

‎বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ফিরে পাওয়ার দাবিতে তৃতীয় দিনের মত নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি দুপুর একটা পর্যন্ত চলে। পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নতুন কর্মসূচি ঘোষণা করেন কমিটির সভাপতি এম এ সালাম।

বিজ্ঞাপন

এতে আগামী রোব ও সোমবার। জেলাসহ ৯টি উপজেলার সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। এবং ৪টি আসন ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে উচ্চ আদালতে করা রিটের শুনানিতে শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক এম এ সালাম বলেন দুর্গাপূজা উপলক্ষে হরতাল শিথিল করে তিনদিনের অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছিলো। নির্বাচন কমিশন থেকে কোনো সাড়া না পাওয়ায় আগামী রোব ও সোমবার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এবং আসন ফিরিয়ে না দিলে গণস্বাক্ষর কর্মসূচিসহ আগামীতে বাগেরহাট বাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন করা হবে। চলমান এই আন্দোলনে এর আগে দুই দফা হরতাল, সরকারি অফিসে অবস্থান ধর্মঘট ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন