আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

প্রতিনিধি, ইবি

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক
ছবি: আমার দেশ

নিজ বিভাগের কার্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ মার্চ বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ অফিস কক্ষে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার তার এই মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

এই মর্মে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী শনিবার (৭ মার্চ) এক দিনের শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সবােইকে কালো ব্যাজ ধারণ করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় আজ বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন