সুন্দরবনের গুলিশাখালীতেও আগুন, তৎপর কর্মকর্তা কর্মচারীরা

সুন্দরবনের গুলিশাখালীতেও আগুন, তৎপর কর্মকর্তা কর্মচারীরা

এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানেও ছুটে যান বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, ‘পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখামাত্র সেখানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’

তিনি আরো জানান, শনিবার কলমতেজী ক্যাম্পের যেখানে আগুন লেগেছে, তারই কাছাকাছি গুলিশাখালী ক্যাম্প। এখন সুন্দরবনের কলমতেজী ও গুলিশাখালী দুই পয়েন্টেই আগুন জ্বলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...