চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যান এক চোরাকারবারি।
সোমবার ভোর ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। সকালে গণমাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় বিজিবির টহল দল এক চোরাকারবারিকে ধাওয়া করলে তিনি একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

