দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা খাতুন (৫১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলোনীপাড়ায় মতিয়ারের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার পর মোটরসাইকেলচালক হৃদয়কে (১৪) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। হৃদয় একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইঁদুর ছেলে।

নিহত ফিরোজা খাতুন কার্পাসডাঙ্গা গ্রামের করোনীপাড়ার ফল ব্যবসায়ী সামসুল আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে বৃদ্ধা ফিরোজা খাতুন হাঁটতে বের হন।

এ সময় ইটভাটার সামনে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্থানীয়রা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হৃদয়কে হেফাজতে নেয়।

ক্যাম্পের এসআই শেখ নাইমুল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন করার পর দাফনের জন্য হস্তান্তর করা হবে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন