আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয় । এসময় পরপর দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। আগুনে অফিসের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র পুড়ে গেছে ।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুনে পুড়ে যায় অফিসে থাকা সকল আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি। এসময় দুটি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন