রূপসায় ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু

রূপসায় ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু

খুলনার রূপসায় নাছিমা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। শবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি কাজদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে শিক্ষার্থী এবং উপজেলার টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের রিজাউলের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই ছাত্রী ৩ আগস্ট ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সকালে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, আর্থিক সংকটের কারণে নাসিমা কে বাড়িতে নিয়ে যায় পরিবার। পুনরায় শারীরিক অবস্থা অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন