ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আট বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন বেনীপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আট নারীকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক নারীরা গোপালগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

