ঝিনাইদহে ভাতিজার হাতে চাচা খুন

ঝিনাইদহে ভাতিজার হাতে চাচা খুন

ঝিনাইদহে মুরাদ হোসেন (৩৭) নামের এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে তার ভাতিজা সৌরভ হোসেন।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে শহরের সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২৮ নভেম্বর শুক্রবার বাদ জুমা মুরাদ হোসেনের পিতা আফজাল হোসেনের কুলখানির অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে মুরাদের সঙ্গে তার আপন ভাতিজা আলম হোসেনের ছেলে সৌরভ হোসেনের কথা-কাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার দুপুরে সৌরভ লোকজন নিয়ে মুরাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মুরাদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মুরাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। হত্যার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন