খুলনায় উপদেষ্টা আদিলুর

শহিদ সাকিবের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে

শহিদ সাকিবের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এই মাটি আমাদের তরুণদের রক্তে ভিজে আছে। শহীদ সাকিবের আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

শুক্রবার খুলনায় ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম), উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, খুলনার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন (পিএসসি)।

উল্লেখ্য, গেল বছরের ১৯ জুলাই ঢাকার রূপনগরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাকিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন