আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বারোবাজার এলাকা থেকে ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানি‌য়ে‌ছে, সকালে রেল লাইনের পাশের এক‌টি পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

বিজ্ঞাপন

যশোর রেল পুলিশের এসআই জোতিষ চন্দ্র বর্মন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ধারনা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন