আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অভয়নগরে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

অভয়নগরে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরে অভয়নগরে কামনা চক্রবর্তী (৩৩) নামে এক নারী এনজিও কর্মীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চলিশিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এনজিও কর্মী কামনা চক্রবর্তী চলিশিয়া গ্রামের দাসপাড়া এলাকার দীপক চক্রবর্তীর স্ত্রী ও সাধন দাসের মেয়ে। প্রগতি সমাজকল্যাণ সংস্থা অভয়নগর শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। তারা চলিশিয়া গ্রামের কাজী মঈন উদ্দিনের টিনসেড ঘরে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কামনা চক্রবর্তীর সাড়া না পেয়ে তার ঘরের দরজা ভাঙ্গা হয়। এসময় ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা কামনা চক্রবর্তীর মৃত্যু রহস্যজনক। অপরদিকে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিহতের পরিবার।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘ লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...