ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সাগান্না গ্রামের তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬৫) ও মজিবরের স্ত্রী মোমেনা খাতুন (৫৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে উঠানে ধান উড়ানোর জন্য বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যানে বিদুৎ সংযোগ দিচ্ছিলেন মজিবর খাঁ। এ সময় বিদুৎস্পৃষ্টে তিনি ছিটকে পড়েন। তাকে উদ্ধার করতে এসে স্ত্রীও বিদ্যুস্পৃষ্ট হন। স্থানীয়রা দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

