মাগুরায় নসিমন কেড়ে নিল শিশুর প্রাণ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরায় নসিমন কেড়ে নিল শিশুর প্রাণ

মাগুরার শ্রীপুরে নসিমনের চাপায় মরিয়ম আক্তার নামে ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সোনাতুন্দী গ্রামের দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম একই এলাকার মুরাদ বিশ্বাসের মেয়ে।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় খেলছিল মরিয়ম। এ সময় দ্রুতগতির একটি নসিমন তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন