ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার ইবি শাখার উদ্যোগে কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ছেলেদের ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল গেটে মেয়েদের জন্য এ আয়োজন করা হয়। এতে অংশ নেন ১৭০০ শিক্ষার্থী।
ইফতারে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, সবাই একসঙ্গে এভাবে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে। গত বছর ক্যাম্পাসে গণ-ইফতার নিষিদ্ধ ছিল। এবার একসঙ্গে ইফতারে বসতে পেরেছি, যা ইসলামিক সম্প্রীতির বহিঃপ্রকাশ।
ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ইফতার করেছি। এরপর সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে করা হবে। এরই ধারাবাহিকতায় আজ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা ইফতারের আয়োজন করেছি। এতে স্বতঃস্ফূর্ত সাড়া মেলেছে শিক্ষার্থীদের। সামনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

