চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় শহরের বেলগাছী এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক হিমেল মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার বাসিন্দা এবং তাল্লু মাস্টারের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলগাছী এলাকায় হিমেল মল্লিককে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিমেল মল্লিককে থানায় নিয়ে আসে। তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন