আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে আম খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে শহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার ভাংবাড়ীয়া পশ্চিম পাড়ায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের বদর উদ্দিন মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

ভাংবাড়ীয়া গ্রামের এক বাসিন্দা বলেন, সকালে নিজ বাড়িতে পাকা আম খাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত আমের আঁটি তার শ্বাসনালিতে আটকে যায়। এতে মুহূর্তের মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং ছটফট করতে করতে তিনি মারা যান ।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বাণী ইসরাইল তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...