ঝিনাইদহে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ঝিনাইদহে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ঝিনাইদহ সদরে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ব্যবসায়ীর পরিবারের সদস্যকে অস্ত্রের মুখে আটক করে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার।

রোববার রাতে সদর উপজেলার উত্তর শোমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ওই গ্রামের ব্যবসায়ী সাগর খাঁ জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। ঘরের গেট খুলে ভেতরে প্রবেশ করে, পরিবারের সবাইকে অস্ত্রের মুখে আটক করে। পরে লোহার সিন্দুক খুলে নগদ দু’লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন