লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
আলিনুর ফকির।

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা ১২ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাজিব শেখ পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

মৃত আলিনুর ফকির (৩০) কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে আলিনুর ফকির পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শনিবার রাতে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে ১২ হাজার টাকা পাওনা চাইতে গেলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব শেখ পকেট থেকে ছুরি বের করে আলিনুরের পেটে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আলিনুরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত রাজিব শেখ পলাতক। লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন