চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি একলাছ উদ্দীন সুজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর আহমেদ ও বিএনপির পৌর সভাপতি সিরাজুল ইসলাম মনি ।

বিজ্ঞাপন

উদ্বোধনী টুর্নামেন্টে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা ফুটবল দল অংশ নেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন