চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে উথলী গ্রামের একটি পুকুর পাড়ের আমগাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। নিহত মামুন হোসেন জীবননগর উপজেলার উথলী আখসেন্টার পাড়ার আনসার আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মামুন বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হন। বেশ কয়েকদিন ধরে মানুসিক ভারসম্য হারিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিজ্ঞাপন
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

