মহেশপুর সীমান্তে বি‌জি‌বির হাতে ১৯ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে বি‌জি‌বির হাতে ১৯ বাংলাদেশি আটক

ঝিনাইদ‌হের ম‌হেশপুর উপ‌জেলার সীমান্ত এলাকা থে‌কে ভার‌তে প্র‌বেশের চেষ্টাকা‌লে ১৯ বাংলা‌দেশি নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

বি‌জি‌বি জানায়, ম‌হেশপুর ৫৮ বি‌জি‌বির এক‌টি দল রোববার দুপু‌রে প‌লিয়ানপুর ও বাঘাডাঙ্গা সীমা‌ন্তে অ‌বৈধভা‌বে ভার‌তে অনুপ্র‌বে‌শের চেষ্টাকা‌লে ১৯ জন বাংলা‌দেশিকে আটক ক‌রে। আটকদের‌ ম‌হেশপুর থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

ম‌হেশপুর থানার ও‌সি ফ‌য়েজ উদ্দিন মৃধা জা‌নান, অ‌বৈধ অনুপ্র‌বে‌শের অপরা‌ধে আটককৃত‌দের বিরুদ্ধে প্রচ‌লিত আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হ‌বে।

অন্য‌দি‌কে ৫৮ বি‌জি‌বির টহলদল রোববার ম‌হেশপুর উপ‌জেলার বি‌ভিন্ন সীমান্ত এলাকা থে‌কে প‌রিত্যাক্ত অবস্থায় ২৫৭ বোতল ফেন‌সি‌ডিল, ১০১ বোতল ভারতীয় মদ, ২ হাজার ২শ ৩২ পিস ভারতীয় চশমার ফ্রেম ও ৭৩‌টি কা‌রেন্ট জাল উদ্ধার ক‌রে‌ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন