আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

যশোরের অভয়নগরে ১টি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন।

আটক ৩যুবক হলেন, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৩)।

স্থানীয়রা জানান, গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুইজন আরোহীর দেহতল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করে। পরে ৩জনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক ৩জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন