মেঘনা গ্রুপকে বয়কট ও গোলাম মোস্তফার গ্রেপ্তার দাবি

মেঘনা গ্রুপকে বয়কট ও গোলাম মোস্তফার গ্রেপ্তার দাবি

অবিলম্বে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তার, সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মেঘনা গ্রুপের পণ্য বয়কট ও ফ্যাসিবাদের দোসর লুটপাটের হোতা হিসেবে সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে।

শনিবার বিকেলে নগরীর দৈনিক আমার দেশ খুলনা ব্যুরোর সামনের সড়কে খুলনায় আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল মাত্র একজন সম্পাদক ও প্রকাশক নন। তিনি আজকের বাংলাদেশের সময়ের কষ্টিপাথরে যাচাই করা একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। যিনি অতীতেও দেশবিরোধী সকল প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন সোচ্চার, আজকেও একইভাবে তার লড়াই অব্যাহত রেখেছেন। যারা বাংলাদেশে পুনরায় হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, যারা চায় ভারতের তাঁবেদারি ব্যবস্থা পুনরায় কায়েম করতে- মোস্তফা কামাল তাদেরই অগ্রজ প্রতিনিধি। আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলা দায়ের এ কথার সত্যতা প্রমাণ দেয়।

বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১৪০ টি মামলা ছিল। কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের খুনিরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল। তিনি মাথানত করেননি। দু’হাজার ছাত্র-জনতার বুকের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকেও কোনোভাবেই ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না। মাহমুদুর রহমান এবং আমার দেশ দেশ প্রেমিক স্বাধীনতার স্বপক্ষের সকল ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ করে তার সংগ্রাম অব্যাহত রাখবে।

আমার দেশ পাঠক মেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। আমার দেশ ব্যুরো প্রধান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনের সভাপতিত্বে এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ন্যাশনাল ইস্টারেস্ট গ্রুপ এনআইজির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আলম,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী তফসির আহমেদ, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, বিএফইউজে সাবেক নির্বাহী সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলা উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধিকে এম জিয়া উস সাদাত, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, জিএম রাসেল ইসলাম, কয়রা পাইকগাছা উন্নয়ন সমন্বয় কমিটির এস এ মুকুল, খুলনা জেলা সংবাদ পত্রহকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু প্রমুখ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মাশরুর মুর্শেদ, আমার দেশ স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি, ফটোসাংবাদিক মো. সেলিমগাজী, দাকোপ প্রতিনিধি ফয়সাল আলম, বটিয়া ঘাটা প্রতিনিধি আরিফুজ্জামান দুলু, মো. রাজু আহমেদ, মোস্তফাকামাল, ইমরান হোসেন, রবিউল ইসলাম বাবলু,হুমায়ুন কবির পলাশ, এসএম শরীফুজ্জামান, এহসান মিন্টু, মো: শাহআলম, আবুলকাশেম, মো. হাবিব, মাসুদুর রহমান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন