আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইদহের ৪‌টি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের ৪‌টি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে প্র‌তিদ্ব‌ন্দ্বিতাকারী ১২ জন প্রার্থী জামানত হা‌রি‌য়ে‌ছেন। নির্বাচ‌নে জেলার ৪‌টি আস‌নে এবার মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিস সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

ঝিনাইদহ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন। এবার ভোট দিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২১২ জন। মোট প্রদত্ত ভোটের হার ৭২.৯৩ শতাংশ। আসনটিতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিজ্ঞাপন

বিএনপির মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট। জাতীয় পার্টির মনিকা আলম লাঙল প্রতীকে পেয়েছেন ৯৬৯ ভোট, আমার বাংলাদেশ পার্টির মতিয়ার রহমান ঈগল প্রতীকে পেয়েছেন ৬১০ ভোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত সহিদুল এনাম পল্লব মিয়া কাঁচি প্রতীকে পেয়েছেন ৩০৯ ভোট। আসনটিতে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন।

ঝিনাইদহ-২ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৬৩৮ জন। এবার ভোট প্রদান ক‌রে‌ছেন ৩ লাখ ৮৪ হাজার ৬৬৫ জন। ‌মোট প্রদত্ত ভোটের হার ৭৫.৯৩ শতাংশ। এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জামায়াতে ইসলামীর আলী আজম মো. আবু বকর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট। জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন ৯৯৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচএম মমতাজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭১ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত মো. আবু তোয়াব কাস্তে প্রতীকে পেয়েছেন ৫৫৭ ভোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. আসসাদুল ইসলাম মই প্রতীকে পেয়েছেন ৩৪০ ভোট। আসনটিতে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হ‌য়ে‌ছে।

ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার ছি‌লো ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। ত্র‌য়োদশ সংসদ নির্বাচনে ভোট প্রদান ক‌রে‌ছেন ৩ লাখ ৩৫ হাজার ৫০০ জন। প্রদত্ত ভোটের হার ৭৭.৮৪ শতাংশ। এই আসনটি‌তে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জামায়াতে ইসলামীর মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ মেহেদী হাসান র‌নি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সরোয়ার হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২০ ভোট ও গণঅধিকার পরিষদের সুমন কবির ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৮৮ ভোট।আসনটিতে ২ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

ঝিনাইদহ-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪৬২ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৩২ জন। প্রদত্ত ভোটের হার ৭৪.৩৫ শতাংশ। এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জামায়াতে ইসলামী মনোনীত আবু তালিব দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। বিএনপি মনোনীত রাশেদ খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ২২৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল জলিল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯০৭ ভোট, জাতীয় পার্টি মনোনীত এমদাদুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন ৬১৩ ভোট ও গণফোরাম মনোনীত খনিয়া খানম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ২৬৭ ভোট। আসনটিতে ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পরিপত্রে বলা হ‌য়ে‌ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এবার ঝিনাইদহের ৪‌টি সংসদীয় আস‌নে ১২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে‌ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন