সুন্দরবনে কোস্ট গার্ডের দুর্ধর্ষ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ১

সুন্দরবনে কোস্ট গার্ডের দুর্ধর্ষ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ১

সুন্দরবনের বিশেষ অভিযানে কোস্ট গার্ডের হাতে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য ধরা পড়েছে।

সোমবার ভোরে শিবসা নদীর আড়ভাওয়ানী খালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, সোমবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান পরিচালনা করে।

অভিযানে একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ মো. সোহেল হোসেন মিঠু (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি খুলনার দাকোপ থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন। ডাকাত দলকে নিয়মিত অস্ত্র, গোলাবারুদ ও নৌ-রসদের জোগান দিয়ে সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের মতো স্পর্শকাতর এলাকায় জলদস্যু ও বনদস্যুদের দমন করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। এসব কার্যক্রমের কারণে উপকূলীয় অঞ্চলের জেলে ও মৎস্যজীবীরা এখন অনেকটাই নিরাপদে মাছ ধরার কাজ করতে পারছেন।

কোস্ট গার্ড আরো জানায়, সাগর ও নদীকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে তারা ২৪ ঘণ্টার টহল ও নজরদারিতে নিয়োজিত রয়েছে। সুন্দরবন ও আশপাশের অঞ্চলকে দস্যুমুক্ত রাখতে এমন অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন