ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের কুপিয়ে জখম করার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ শহরের থানা রোডস্থ কাপ পিরিচের প্রধান নির্বাচনী কার্যালয়ে(স্বতন্ত্র প্রার্থী)সাইফুল ইসলাম ফিরোজ নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অফিসে হামলা চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে।
এজাহারে নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-শাহাজান(৫৯), আরিচ সর্দার (৫৬), মন্টু সর্দার (৪২), ফারুক (৪০), টিটন লঙ্কার (৪৫), ফয়সাল (৩৫), শফি (৪২), শাহিন লঙ্কার (৪০), আসিফ (৩০), জাহিদ লঙ্কার (৫৫), ইব্রাহিম (৪০), সিফাত (২৪), শাওন (২৫), কাজল (৩২), আজিজুল জমিদার (৪০), আজিজুল লঙ্কার (৫৮), আকতার হোসেন (৫৫), হাবিল (৪২), রাহাত হোসেন (২২) এবং আলমগির লস্কার।
এ ঘটনায় শুক্রবার রাতে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বাদী হয়ে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

