খুলনায় বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম ও সহযোগী রানা গ্রেপ্তার

খুলনা ব্যুরো

খুলনায় বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম ও সহযোগী রানা গ্রেপ্তার

খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত নাজিম ওরফে নাদিম এবং তার সহযোগী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাজিম ওরফে নাদিম ও তার সহযোগী রানাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন