ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ আহত ১৬

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার ভোর রাতে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তবে অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন । তারা হলেন,— হৃদয় (৩০), চুয়াডাঙ্গার দামুড়হুদার শাহিন আক্তার (৩২), জীবননগরের হাসিব (২২), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), মেহেরপুরের মুজিবনগরের গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), ঝিনাইদহের মহেশপুরের তিশা (২৪) অনিফিন (১৭), চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার সন্দীপন বসু (৪০), ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০), মাগুরা সদরের রায়হান (২১), এবং কার্পাসডাঙ্গার বোরহান উদ্দিন (৫৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ নামের যাত্রীবাহী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকর্মীরা আহতদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া ঘটনাস্থলেই অপর ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন