সাতক্ষীরায় নদীতে মাছ ধরার সময় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় নদীতে মাছ ধরার সময় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে নদীতে মাছ ধরার সময় নিখোঁজ হওয়া জেলে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার চাউলখোলায় কপোতাক্ষ নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম (৪৫) চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার পুত্র।

এর আগে গত ৮ জুন বিকেল ৫টার দিকে আরিফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে নৌকার ওপর বজ্রপাত হয়। এতে নৌকায় থাকা আরিফ ছিটকে কপোতাক্ষ নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ জানান, শ্যামনগর উপজেলার চাউলখোলায় স্থানীয় মৎস্যঘের পাহারাদাররা নদীর চরে টর্চলাইটের আলোতে ভেসে থাকতে দেখে মেম্বারকে খবর দেয়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী গিয়ে নিহত জেলে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: