কুষ্টিয়ায় বিএনপির দু'গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট

কুষ্টিয়ায় বিএনপির দু'গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুরে বিএনপির দু'গ্রুপের কোন্দল সংঘর্ষে রূপ নিয়েছে। এর জের ধরে প্রতিপক্ষের বসত বাড়ি, দোকান ভাঙচুর ও আগুনের ঘটনা পর্যন্ত গড়িয়েছে। শংকরদিয়া বাজারে মানুষ ভয়ে দোকানপাট খুলতে সাহস পাচ্ছে না ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইউনিয়নের শংকরদিয়া গ্রামের মন্টু মাস্টার, তক্কেল, ওল্টু, সাইদুল, রবজেল ও আলম শাহের বসতবাড়ি ভাঙচুর লুটপাট করা হয়। শংকরদিয়া বাজারের দোকান মালিক সভাপতি মিন্টু রহমানের দোকান ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে। ভাঙচুর করা ব্যক্তিরা স্থানীয় বিএনপি নেতা আলফাজ উদ্দিনের অনুসারী বলে জানা গেছে। বিএনপি নেতা আহাদ আলীর নেতৃত্বে এসব কর্মকাণ্ড হচ্ছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। ইতঃপূর্বে গত ১১ মে রোববার বিকেলে স্থানীয় বিএনপি নেতা নুর উদ্দিনের অনুসারীরা শোডাউন করলে আহাদ আলীর নেতৃত্বে হামলা হলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আলফাজ উদ্দিন ও কোরবান আহত হয়। অপর পক্ষের ঝন্টুসহ কয়েকজন আহত হয়। পরবর্তীতে সন্ধ্যার পরে আলফাজ অনুসারীরা স্থানীয় ইউপি সদস্য মাহবুব মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

ওই সময়ে কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। এসব ঘটনায় ইবি থানায় গত বৃহস্পতিবার দুটি মামলা হয়। এলাকায় পুলিশ পাহারা থাকলেও তাতে কাজ হচ্ছে না বলে জানিয়েছে সাধারণ মানুষ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন