ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার কাজী শামসুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এনসিপি নেতার বান্ধবী নিয়ে প্রবেশের ঘটনায় তুলকালাম কাণ্ড হয়েছে। এ ঘটনায় এসএসসি ব্যবহারিক পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় শুরু করতে হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির নেতা তার বান্ধবী জনৈকা পরীক্ষার্থীকে নিয়ে কাজী শামসুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কিছু বয়েজ শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া ভুয়া, নেতা রাগ করলেন’ বলে জোর গলায় চিৎকার করতে থাকে।
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করতে গেলে সাজিদ ও ইয়াসিন মোল্লা এবং জিহাদের সঙ্গে এনসিসিপির নেতার বাগবিতণ্ডার একপর্যায়ে উপস্থিত অন্য পরীক্ষার্থীরা তার সঙ্গে জড়িয়ে পড়েন। পরীক্ষার্থীরা বিবিধ শ্লোগান দিয়ে গোটা বিদ্যালয়ে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্ট করে। খবর পেয়ে বহিরাগত যুবকরা সম্পৃক্ত হয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে এবং এনসিসিপি নেতাকে তার বান্ধবসহ বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
তারা দাবি তুলেন অতি সত্বরে এনসিপি নেতাকে বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে বের করতে শ্লোগান দিতে থাকে। তীব্র উত্তেজনার মুহূর্তে তারা আশরাফের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দত্ত এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে তিনি গুরুতর আহত হন।
এ সময় পরীক্ষা কেন্দ্র এলাকায় অস্থিরতা সৃষ্ট হলে গার্লস পরীক্ষার্থীদের মধ্যে ভয় ও আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরুদ্ধ এনসিসিপি নেতাকে পুলিশ হেফাজতে নিয়ে গেলে গোটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে এবং এসএসসি ব্যবহারিক পরীক্ষায় শুরু করা হয়।
প্রধান শিক্ষক অরুণ কুমার দত্ত জানিয়েছেন, এনসিপি নেতা আশরাফ হোসেন তার একজন পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পর কিছু পরীক্ষার্থী তাকে দেখে উত্তেজিত হয়ে অসামাজিক শ্লোগান দিতে থাকে। এ ঘটনায় আমি উত্তেজিত পরীক্ষার্থীদের বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ চালায়।
এতে তিনি আহত হয়েছেন উল্লেখ করে আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণ আনার পর অবরুদ্ধ এনসিসিপি নেতা আশরাফ হোসেনকে হেফাজতে নিয়ে যায়।
ভাঙ্গা থানার এসআই মামুন জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে এনসিপি নেতাকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এনসিপি নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

