ভেড়ামারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

ভেড়ামারায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে 
 নিহত ১, আহত ৩

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের উপজেলার দশমাইল এলাকায়

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তর পাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে। তিনি পেশায় ফ্রিল্যান্সার ছিলেন।

ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশে যাচ্ছিলেন। এমন সময় দশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অন্তর পালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন